ক্ষতিকর কোলেস্টেরল কমাতে কীভাবে রসুন খাবেন?

Default User
স্বাস্থ্য ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২১ | ৬:৪৭
Link Copied Successfully!

কোলেস্টেরল এক ধরনের চর্বি। এটি বেড়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়। আবার শরীরে কোলেস্টেরলের দরকারও আছে। বেশ কিছু হরমোন তৈরিতে কোলেস্টেরল জরুরি। তাই একটা বয়সের পর নিয়মিত পরীক্ষা করা দরকার। পাশাপাশি এটি নিয়ন্ত্রণেও রাখা দরকার।

দেহে কোলেস্টেরল দুই ধরনের হয়। ভালো কোলেস্টেরল, যা কোষের গঠনে একান্ত প্রয়োজনীয়। শরীরে একাধিক হরমোন সৃষ্টির জন্যও শরীরে ভালো কোলেস্টেরল (এইচডিএল) প্রয়োজন। অপরদিকে শরীরে খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা বেড়ে গেলে মারাত্মক প্রভাব পড়তে পারে। খারাপ কোলেস্টেরলের জন্য স্ট্রোকের ঝুঁকি ও হৃদরোগের প্রবণতা বৃদ্ধি পায়। তবে তা এড়াতে পারেন খুব সহজেই। কীভাবে? উত্তর লুকিয়ে রয়েছে আপনার রান্নাঘরে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যের উন্নতিতে দারুণ উপকারী রসুন। এটি রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করে হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো বিভিন্ন হৃদরোগের ঝুঁকি কম করতে সাহায্য করে। শুধু কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমানোই নয়, রসুনের উপকারিতা অনেক। এটি ওবেসিটির মতো ক্ষতিকর অসুখের ঝুঁকি কমাতে সাহায্য করে। শরীরে অত্যধিক মেদ জমতে দেয় না রসুন। নিয়মিত খাবারের তালিকায় রাখতে পারলে ওবেসিটি প্রতিরোধ করার পাশাপাশি নিয়মিত মদ্যপান ও ধূমপানের অভ্যাসও পরিত্যাগ করা যায় বলে মত তাদের।

বিজ্ঞাপন

চিকিৎসকরা বলেন, রসুনে বেশ কিছু উপকারী উপাদানগুলো রয়েছে। তার মধ্যে অন্যতম হলো অ্যান্টিঅক্সিডেন্টস। এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যা হৃদরোগের ঝুঁকি কমায়। তাই ক্ষতিকর কোলেস্টেরল কম করে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত খাবারের তালিকায় রসুন রাখার পরামর্শ তাদের।

বিশেষজ্ঞদের মতে, রসুন কোলেস্টেরল হ্রাস করার একটি দুর্দান্ত উপায়। তবে এজন্য আপনাকে সকালে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি কাঁচা খেতে হবে। এতে অ্যালিসন উপস্থিত রয়েছে, যা মোট এলডিএল কোলেস্টেরলের পরিমাণ হ্রাস করতে সক্ষম। এছাড়া, রান্নায় রসুনের ব্যবহার হোক কিংবা খালি পেটে, যে কোনোভাবেই রসুন খেলে উপকার পাওয়া যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান