
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা
Link Copied Successfully!


কৃষক বাঁচলে বাঁচবে দেশ এ অঙ্গীকার কে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলায় কৃষি অফিসের মিলনায়তনে দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন আলু চাষীদের নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলুর ভালো ফলন ও রোগপ্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এসময় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ড. আনিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন,কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্তুু ধর ,উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার শিবুলাল সাহা।


এদিকে উপজেলায় পর্যায়ক্রমে ৬০জন আলু চাষীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রধান করা হয়েছে। ছবিঃ কচুয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে ১দিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালার একাংশ।



























