কচুয়া ৭নং সদর দক্ষিণ ইউপি নির্বাচনে চমক দেখাতে চান আরিফ

Default User
শান্তু ধর, কচুয়া
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২১ | ১২:৩৭
Link Copied Successfully!

আসন্ন ইউপি নির্বাচনে কচুয়া উপজেলার ৭নং সদর দক্ষিণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আরিফুজ্জামান আরিফ। তিনি মহরুম এডভোকেট আঃ আউয়াল সাহেবের সুযোগ্য ভাতিজা ও ৭নং দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক ২-বাবের জনপ্রিয় চেয়ারম্যান খন্দকার নুরুজ্জামান (বাসুর)সুযোগ্য সন্তান।

এছাড়াও তিনি ৭নং দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও যুবনেতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর, সাংগঠনিক ও ত্যাগী নেতা খন্দকার আরিফুজ্জামান আরিফ প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার অলি গলিতে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। এর মধ্যে তার সমর্থকরা বিভিন্ন স্থানে রং বেরং এর ফেইসটুন,ব্যানার,পোষ্টার সাটিয়েছে তা চোখে পড়ার মত। অন্যান্য প্রার্থীদের ব্যানার ও পোষ্টার কম দেখা মিললেও খন্দকার আরিফুজ্জামান আরিফের ব্যানার ও ফেইসটুন দেখা গেছে।

যেখানেই চোখ যায় সেখানেই তার ছবি দেখা যাচ্ছে। নির্বাচনী মাঠে তিনি নতুন মুখ হলেও ইউনিয়নসহ উপজেলা পর্যায়ে খন্দকার আরিফুজ্জামান আরিফ আওয়ামী লীগ পরিবারের একজন পরিচিত মুখ। সদালোপী ও হাস্যজ্জল একজন চমৎকার মানুষ হিসেবে যে কোন অপরিচিত মানুষকে অতি অল্প সময়ে আপন করে নিতে পারেন। খন্দকার আরিফুরজ্জামান আরিফ পেশায় তিনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতি আর সমাজ উন্নয়নে এ ইউনিয়নের প্রতিটি পরতে-পরতে কাজ করেন। দীর্ঘদিন যাবৎ নি:স্বার্থভাবে তিনি মানুষের সেবা করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

এলাকার যে কোন মানুষ কোন বিপদ-আপদে পড়লে নিজ উদ্যোগে সেখানে ছুটে যান তিনি। মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারেন না-ছুটে যান বিপদগ্রস্থ মানুষের পাশে। সদাসর্বদা সাধারণ মানুষকে সহযোগিতা করা, যুব সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা, মাদকমুক্ত ও ক্রীড়ামোদী করে গড়ে তোলার চেষ্টার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অংশগ্রহণে সব সময় নিজেকে জড়িয়ে রাখেন। যে কারণে ইউনিয়নের সকল ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে জনদরদী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি। জনগণের ইচ্ছা ও ভালবাসার প্রতিদান দিতে-জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নবাসির সেবা করা এবং তাদের সুখ-দুঃখের সাথী হয়ে সর্বদা তাদের পাশে থাকর জন্য এবার এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি।এছাড়াও তিনি করোনা কালীন সময়ে সাহসিকতার সাথে নিরলসভাবে গরীব অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও আর্থিক ভাবে সহযোগিতা করছেন।

যে কারণে এ ইউনিয়নের সাধারণ জনগণের বেশিরভাগ অংশই খন্দকার আরিফুজ্জামান আরিফ পক্ষে মতামত ব্যক্ত করছেন। সেক্ষেত্রে তিনি এলাকার জনগণের দোয়া ও তাদের মূল্যবান ভোট পেয়ে তিনি বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদকের সাথে একান্ত স্বাক্ষাতকালে খন্দকার আরিফুজ্জামান আরিফ বলেন, ‘স্কুলে লেখাপড়াকালিন সময় থেকে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন ভক্ত। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সেই থেকে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ করি। আমি আজীবন জননেত্রী শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। স্বাধীনতা পরবর্তী ৭নং সদর ইউনিয়ন আওয়ামীলীগসহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের সম্পাদক মন্ডলীসহ পর্যায়ক্রমে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। সেই স্কুল জীবন থেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে রাজনীতিতে পথচলা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা