
বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত


কৃষক বাঁচলে বাঁচবে দেশ”সুবজ শ্যামলে ঘেরা আমাদের সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে,চাঁদপুরের মতলব দক্ষিণে পিতামুতি ক্ষিদিরপুর গ্রামে বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠানে জানা যায়, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের অধীন কৃষক মোঃ শাহআলম মিয়া বীজ ৭০০৬ বাপন করেন,কিন্তু এই বীজ বাপনে বর্ষায় কারণে দুই বার পানিতে ডুবে যায়ও সত্ত্বেও ,তার ফসলি জমিতে তিনি ভালো ফসলের বাম্পার ফলন পেয়েছেন।
এসময় অনুষ্ঠানে মোঃ লাল মিয়া তালুকদারের সভাপতিত্বে (টিউটর অফিসার) মারুফ বারির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহিদ হাসান(আর বিএম কুমিল্লা রিজন ম্যানেজার)।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, TDO-মাঈন উদ্দিন, FDO-বিনয় সরকার,সাইফ উদ্দিন,মোঃ তানজির,মোঃ সাইফুল ইসলাম। কৃষকদের মধ্যে ছিলেন,মোঃ মাসুদ পাঠায়ারি,মোঃ আঃ রাজ্জাক পাঠায়ারি,মোঃ সামাদ পাঠায়ারি,মাওঃ আঃ মন্নান পাঠায়ারি প্রমুখ।



























