
কচুয়ায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Link Copied Successfully!


কচুয়ায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই আবু ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকায় বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো, গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার আলিফ মেহেদী হাসান,রহমত উল্যাহ ও রবিউল ইসলাম সিকদার।


কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ গাজাঁসহ তাদের আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
R/N



























