কচুয়ায় ভূমি ও একটি সরকারি ঘর পেলে বদলে যাবে বৃদ্ধ সাত্তার মিয়ার জীবন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ নভেম্বর ২, ২০২১ | ১১:৩৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের আটোমোড় গ্রামের অধিবাসী সহায় সম্বলহীন বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়া দীর্ঘদিন ধরে অন্যের জায়গায় একটি জরাজীর্ণ ঘরে পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টের মধ্যে দিয়ে বসবাস করছেন। বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়ার আকুতি দীর্ঘদিন অন্যের জায়গায় একটি ভাঙ্গা ও জরাজীর্ণ ঘরে বসবাস করায় এখন একটি সরকারি ঘর পাওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়া জানান, আটোমোড় গ্রামের উত্তর পূর্বপাড়া আড়ী হাজী বাড়িতে ৪ শতাংশ পুরানো পারিবারিক কবরস্থান রয়েছে। ওই ভূমির উপর প্রতিষ্ঠিত পুরানো কবরস্থানের উপরেই বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে বসবাস করে আসছি। তিনি আরো জানান, বয়সের ভারে এখন কাজকর্ম করতে পারছি না। দু’ছেলে থাকলেও তারাও কর্মহীন। তাই কিছু ভূমি ও একটি সরকারি ঘর পেলে বাকী জীবন আনন্দে কাটিয়ে যেতে চাই।

এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি। তার স্ত্রী আয়েশা বেগম বলেন, আমি স্বামী ও ছেলেদের নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। জমি ও ঘর না থাকায় ভাঙ্গা ঘরে থাকার কষ্ট কাউকে বোঝাতে পারব না।
অন্যদিকে আটোমোড় গ্রামের অধিবাসী ডা. মোশারফ হোসেন,মো. শাহজাহান,আরব আলী জানান, বৃদ্ধ আব্দুস সাত্তার মিয়া খুবই নিরীহ একজন ভূমিহীন গরীব মানুষ। তাকে একটি সরকারি ঘর ও জায়গা দিয়ে সহযোগিতা করলে তার পরিবার পরিজন উপকৃত হবে।

বিজ্ঞাপন

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়াজী বলেন, আব্দুস সাত্তার মিয়ার ঘর ও ভূমি পেতে সার্বিক ভাবে সহযোগিতা করা হবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা