ওসির বিদায়বেলায় পথ আগলে ছিল কুকুরগুলোও

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২, ২০২১ | ৪:২৮
Link Copied Successfully!

করোনা মহামারির এক চরম সংকটকাল পেছনে ফেলে এসেছে রাজশাহীবাসী। লকডাউনের দিনগুলোতে ঘরবন্দি থাকায় নিম্ন আয়ের পরিবারগুলো খেয়ে না-খেয়ে পার করেছে দিন। এ সময় কেবল মানুষ নয়, চরম বিপর্যয়ে পড়েছে প্রাণিকুলও। চারপাশের দোকানপাঠ, হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় অভুক্ত থেকেছে বেওয়ারিশ কুকুরগুলো।

অবশ্য কিছু প্রাণিপ্রেমী মানুষও তখন এগিয়ে এসেছেন তাদের খাওয়াতে। তাদের একজন সাইফুল ইসলাম সরকার। রাজশাহী নগর পুলিশের শাকমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ছিলেন তিনি। এখন বদলি হয়েছেন দিনাজপুরে।

সোমবার (১ নভেম্বর) পরিবার নিয়ে তিনি রাজশাহী ছেড়ে যান। যখন তিনি বিদায় নিচ্ছেন, পথ আগলে দাঁড়ায় একদল কুকুর। যে কুকুরগুলোকে কঠিন সময়ে খাবার দিয়ে আগলে রেখেছিলেন ওসি, সেই কুকুরগুলো বুঝতে ভুল করেনি যে তাদের প্রতি মানবিক হওয়া মানুষটি হয়তো চলে যাচ্ছে।

বিজ্ঞাপন

রাজশাহী ছেড়ে যাওয়ার আগে ওসি সাইফুল ফেসবুকে একটি হৃদয় নিংড়ানো স্ট্যাটাস লেখেন। সেখানে তিনি এই কুকুরগুলো দেখে রাখারও আকুতি জানিয়েছেন সবার কাছে। তিনি লেখেন—

‘করোনাকালে থানার ভিতরে বসবাস করা ১০টি কুকুরের শরীর আর চোখমুখের দিকে চেয়ে আমার বুকটা কেঁদে উঠত। খাদ্যের অভাবে ওরা প্রায় মরতে বসেছিল।

বিজ্ঞাপন

আমি ও আমার মেয়ে বাসা থেকে বের হওয়ামাত্র অবলা, নিরীহ কুকুরগুলো আমাদের ঘিরে ধরত। আমরা ওদের ভাত, পাউরুটি খাইয়ে জানে বাঁচিয়ে রেখেছিলাম। কুকুর বিশ্বাসঘাতক হয় না, নিমকহারাম হয় না। এখনো আমার মেয়ে ও আমাকে দেখে কুকুরগুলো শরীর ঘেঁষে এসে বসে, খেলা করে, কিছু একটা বলতে চায়।

সূত্র: ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব