
বাংলাদেশের টিকে আছে এখনও সেমিফাইনালের স্বপ্ন


সুপার টুয়েলভে ৫ ম্যাচের তিনটিতে হেরে যাওয়ার পর সেমিফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল টাইগারভক্তদের।
তবে পরিসংখ্যান বলছে, এখনও সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ। তবে সমীকরণটা বেশ কঠিন।
সেমিফাইনালে খেলতে হলে বাকি দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। এর পরও তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের জয়-পরাজয়ের দিকে।


সেই সঙ্গে ইংল্যান্ড গ্রুপ ওয়ানে নিজেদের সব ম্যাচ জিততে হবে।
শনিবার অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড এক অর্থে বাংলাদেশের সুবিধাই করে দিল।
একই ঘটনা দিনের অপর ম্যাচে। শ্রীলংকার পরাজয়ের প্রার্থনা করতে হয়েছিল টাইগার সমর্থকদের। সেটিই হয়েছে। হাসারাঙ্গার ইতিহাস গড়া হ্যাটট্রিকের দিনেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি শ্রীলংকা।
এই দুই ম্যাচের পর সেমিফাইনালে ওঠার সমীকরণে যেসব জয়ের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে, তা একনজরে দেখে নেওয়া যাক—
* প্রথমত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে।
* শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে ইংল্যান্ডকে।
* অস্ট্রেলিয়াকে হারতে হবে ওয়েস্ট ইন্ডিজের কাছে।
* আবার সেই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে শ্রীলংকার।
সূত্র;যুগান্তর
HO/N




























