মা হারালেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২১ | ১:১৪
Link Copied Successfully!

মা হারালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

শনিবার গভীর রাতে সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানীর মা। তার বয়স হয়েছিল ৫০ বছর।

দুঃসংবাদটি নিশ্চিত করে কৌশানী কলকাতার গণমাধ্যমকে জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটি চিরতরে হারিয়ে গেছেন। জীবনের বড়ই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে।পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে সল্টলেকের হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ছুটে যান কৌশানী। খবর পেয়ে ছুটে যান কৌশানী ‘প্রেমিক’ অভিনেতা বনি সেনগুপ্তও। হাসপাতালে রাত থেকেই কৌশানীর পাশে ছিলেন বনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে কৌশানির। পশ্চিমবঙ্গের বিধানসভার আগে তৃণমূলে যোগ দেন তিনি। মুকুল রায়ের বিপরীতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হন কৌশানী। প্রায় ৩৫ হাজার ভোটে হেরে যান। সেই সময়ও অভিনেত্রীর পাশে ছিলেন তার মা। মা ও বাবাকে নিয়েই ভোট দিতে যান তিনি।
সূত্র:যুগান্তর
Ho/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা