
রেকর্ড জয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ


টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ।
এর আগে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৭১ রানের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৭২ রানের বিশাল ব্যাবধানে জয় পায় শ্রীলংকা।


বৃহস্পতিবার বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপ পর্বের নবম ম্যাচে বড় ব্যবধানে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।
এদিন আমিরাতে আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলাদেশ।
দলের হয়ে ২৮ বলে ৩ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৩৭ বলে তিন ছক্কায় ৪৬ রান করেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ২৯ রান করেন ওপেনার লিটন দাস। ১৪ বলে ২১ রান করেন আফিফ হোসেন।
ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ওভারেই ২০ রান আদায় করে নেয় বাংলাদেশ।
সাইফউদ্দিন মাত্র ৬ বলে এক চার আর দুই ছক্কায় করেন অপরাজিত ১৯ রান। তার কারণেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
E/N




























