ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ২ দিনের সফরে কচুয়া আসছেন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২১ | ৯:৫৯
Link Copied Successfully!

সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি দুদিনের সফরে কচুয়া আসছেন। যুক্তরাস্ট্র থেকে বাংলাদেশে এসেই নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় সফরে আসছেন।ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র কচুয়া আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপন লক্ষ করা গেছে। রবিবার ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়ার বারৈয়ারা ,সাচার ,শিমুলতলী মোড়,পালাখালসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।

রবিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন ও দুপুর সাড়ে ১২টায় উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এছাড়া বিকেল ৩টায় কচুয়া পৌরসভাধীন মেজবাহউদ্দীন খান সদন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

পরদিন সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শ্রীরামপুর দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান, সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গরিব অসহায় লোকদের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

বিজ্ঞাপন

এছাড়া একই দিন বিকেল ৩টায় সাচার দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রার্থী অ্যাড.হেলাল উদ্দিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সকল অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মো: রাজীব আহমেদ রাজু কচুয়ায় দুদিনের সফর নিশ্চিত করেছেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা