আবারও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৭, ২০২১ | ১:৫০
Link Copied Successfully!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ। পরিচালক পদে আবারও নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচনে ঢাকা বিভাগ থেকে নাঈমুর রহমান দুর্জয় আর তানভীর আহমেদ টিটু নির্বাচিত হয়েছেন। অন্যদিকে রাজশাহী বিভাগ থেকে ৭-২ ভোটে খালেদ মাসুদ পাইলটকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন। চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুজন করে মোট চারজন এবং বরিশাল, সিলেট ও রংপুরের একজন করে মোট ৭ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্লাব ক্যাটাগরি থেকে আরও নির্বাচিত হয়েছেন গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব আনাম (মোহামেডান স্পোটিং ক্লাব), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ), ঈসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস) মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি), ফাহিম সিনহা (সূর্যতরুণ), ইফতিখার রহমান মিঠু।

বিজ্ঞাপন

রাজশাহী বিভাগ থেকে জমজমাট লড়াইয়ের কথা থাকলেও, দাপট ছিল সাইফুল আলম স্বপনের। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে ৭-২ ভোটে হারিয়ে তৃতীয়বারের মতো বিসিবি পরিচালক হন স্বপন। রাজশাহী বিভাগ থেকে একমাত্র পরিচালক পদের জন্য নির্বাচনে অংশ নিয়েছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

মিরপুরে বিসিবি কার্যালয়ে বুধবার সকাল ১০টায় শুরু হয় ভোটগ্রহণ। যা একটানা বিকাল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা করা হয়। আর সরকারিভাবে ঘোষণা হবে আগামী বৃহস্পতিবার।

এবারের বিসিবির নির্বাচনে সব মিলিয়ে ১৭১ জন ভোটার। আজ ভোটাধিকার প্রয়োগ করবেন ১০৯ জন। করোনা পরিস্থিতি বিবেচনায় পোস্টাল ও ই-ভোটের মাধ্যমে প্রার্থী বেছে নেন মোট ৫৭ জন। অন্য ৭৭ জন কাউন্সিলর সশরীরে গিয়ে ভোট দেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুজন করে চারজন এবং বরিশাল, সিলেট ও রংপুরের একজন করে মোট ৭ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ তালিকায় আছেন আকরাম খান, আ জ ম নাসির, শেখ সোহেল, কাজী এনামদের মতো পরীক্ষিতরা।

অন্যদিকে বাকি ১৬টি পদের জন্য লড়ছেন ২৯ প্রার্থী। পরিচালক পদে ক্যাটাগরি-২ এ নির্বাচন করছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। ফল প্রকাশের পর, প্রথম সভায় দেশের প্রভাবশালী বোর্ডের নতুন সভাপতিকে নির্বাচন করবেন নবনির্বাচিতরা পরিচালকরা।
HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা