ভূমিহীনদের জন্য কবরস্থান গড়ে দিলেন আইজিপি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৬, ২০২১ | ৬:১০
Link Copied Successfully!

আবদুর রহমানদের আজ খুশীর সীমা নেই। তারা উপকূলীয় অধিবাসী। মেঘনা নদীর ভাঙ্গনে নিজেদের সহায়-সম্বল হারিয়ে ভাগ্যাহত এ মানুষেরা এখন ভূমিহীন। শুধু তাই নয়, মৃত্যুর পর আপনজনকে দাফন করার জন্যও ছিল না তাদের এক টুকরো জমি। অনুষ্ঠানে বেদনার্থ কন্ঠে আবদুর রহমান বলেন, আপনজনকে শেষবারের মতো শায়িত করতে ঘন্টার পর ঘন্টা লাশ নিয়ে বসে থাকতে হতো। আজ আমাদের অপেক্ষার প্রহর কাটলো। আমরা আইজিপি স্যারের বদান্যতায় একটি স্থায়ী কবরস্থান পেলাম।

প্রায় দুই হাজার ভূমিহীন মানুষের জন্য কবরস্থান গড়ে দেয়ার মূল স্থপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং তাঁর স্ত্রী পুনাক সভানেত্রী জীশান মীর্জা।

আইজিপি এবং পুনাক সভানেত্রী আজ বিকালে লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ সদর উপজেলার পূর্ব চরমনসা গ্রামে এ কবরস্থানের ফলক উন্মোচন করেন। পরে আইজিপি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

আইজিপি এ সময় বলেন, লক্ষ্মীপুরের এ এলাকায় বিভিন্ন স্থানে বসবাসরত ভূমিহীনদের জন্য কোন কবরস্থান নেই সংক্রান্ত রিপোর্ট একটি নিউজ পোর্টালে প্রকাশিত হয়। রিপোর্টটি দেখে আমার স্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। মূলত তাঁরই প্রেরণায় আমরা নিজস্ব উদ্যোগে জমি কিনে এখানে কবরস্থান এবং একটি মসজিদ স্থাপন করেছি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক উন্নত হয়েছে। এখন মৃত্যুর পর করো দাফন-কাফন অথবা সৎকার হবে না, তা ভাবা যায় না। তিনি বলেন, এ কবরস্থানের উপকারভোগী শুধু ভূমিহীনরা নয়, এ গ্রামের সাধারণ মানুষও হবেন।

আইজিপি কবরস্থানটিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিবেচনা করে তাঁর জন্য সবার কাছে দোয়া চান।

বিজ্ঞাপন

আইজিপি সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক তুলে ধরে বলেন, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বেশী বেশী সিটিজেন রিপোর্টিং হলে সমাজ ও দেশ উপকৃত হবে।

আইজিপি এবং পুনাক সভানেত্রী ভূমিহীন আবদুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে জমির দলিল হস্তান্তর করেন। তাঁরা উভয়ে কবরস্থানে একটি করে গাছের চারা রোপন করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসাইন এবং লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বক্তব্য রাখেন।

প্রায় সাড়ে ঊনত্রিশ শতক আয়তনের এ কবরস্থানে প্রায় চারশ’ জন মানুষকে দাফনের স্থান সংকুলান হবে।

পরে তিনি জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে রেঞ্জ এবং জেলার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় মিলিত হন।

পরে তিনি দাশের হাট পুলিশ ফাঁড়ি এবং নারী ব্যারাক উদ্বোধন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা