ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষ, চালকসহ নিহত ২

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৫, ২০২১ | ১১:২৬
Link Copied Successfully!

যশোরের শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা সড়কের নীলকান্ত মোড়ে ট্রাক-মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ২ জন মারা গেছেন। মঙ্গলবার বিকালে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা সড়কের নীলকান্ত মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হলেন- মাহিন্দ্র চালক নুরু গাইন (৪০) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন মাহিন্দ্র যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৯) একই উপজেলার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

শার্শা থানার ওসি বদরুল আলম জানান, শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারণগামী যাত্রীবাহী মাহিন্দ্র নীলকান্ত মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মকভাবে জখম হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ঘটনার পর ড্রাইভার, হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা