কচুয়া কালী মন্দিরে ৮টি দেবীর মূর্তি ভাংচুর

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২১ | ৫:২১
Link Copied Successfully!

কচুয়ার নাহারা গ্রামে সোমবার রাতে কালি মন্দিরের কালী দেবীর ৮টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম ও ইউএনও দীপায়ণ দাস শুভ,কচুয়া উপজেলা শাখা জাগোহিন্দু পরিষদ,পূজা উদযাপন কমিটি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাহারা সার্বজনীন কালি মন্দিরের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর বলেন, মঙ্গলবার ভোরে নিত্যদিনের মতো পূজা দিতে এসে প্রিয়লাল বালা প্রতিমা ভাংচুরের দৃশ্য দেখতে পায়। তবে কে বা কাহারা এ ঘটনা করেছে তা কেউ বলতে পারে না।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নাহারা গ্রামে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে বৈষ্য ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে তিন ভাগে দ্বিধা বিভক্ত রয়েছে। এদের একজন অন্যজনের প্রসাদ গ্রহন করেননি।

এসপি মিলন মাহমুদ বলেন, এ ঘটনাটি খুবই জগন্যতম অপরাধ। এ অপরাধের সাথে যারা জড়িত তাদের আইনের আওতা এনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ডিসি অঞ্জনা খান মজলিশ বলেন, ধারনা করা হচ্ছে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একটি মহল সুকৌশলে ঘটনাটি করেছে। ভবিষ্যতে যেন এধরনের ঘটনা না হতে পারে তাই সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে।

বিজ্ঞাপন

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা