গভীর রাতে ধানখেত থেকে নবজাতক উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৪, ২০২১ | ১২:০৬
Link Copied Successfully!

পঞ্চগড়ের বোদায় গভীর রাতে ধানখেত থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী শিশুটিকে উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে নবজাতকটি হাসপাতালের নবজাতক বিশেষ পরিচর্যা কেন্দ্রে (স্ক্যানু ইউনিট) চিকিৎসাধীন রয়েছে।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের আওকারী পাড়া থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন বলেছেন, তাঁদের ধারণা, শিশুটিকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই কেউ ধানখেতের আলে ফেলে রেখে গেছে। তবে আশপাশে খোঁজ নিয়ে এখন পর্যন্ত নবজাতকটির কোনো স্বজনকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নবজাতকটি উদ্ধারকারী আওকারী পাড়ার লাল মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫) বলেন, ‘রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। প্রতিবেশী সুমিলা রানীর (৪৬) চিৎকারে উঠে শিশুর কান্নার শব্দ শুনতে পাই। পরে কাছে গিয়ে দেখি, একটি বাচ্চা পড়ে আছে। বাচ্চাটিকে একটি জোঁকও ধরেছে। পরে বাচ্চাটির নাড়ি (আমবিলিক্যাল কর্ড) কেটে বাড়িতে নিয়ে আসি এবং বাচ্চার শরীর পরিষ্কার করি। পরে স্থানীয় মেম্বারকে খবর দিই।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা