রাস্তায় বোরকা খুলে নিয়ে ছাত্রীকে যৌন হয়রানি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২১ | ১২:০১
Link Copied Successfully!

রাজবাড়ীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তার উপরেই এক ছাত্রীর (১৬) বোরকা খুলে নিয়ে যৌন হয়রানি চালানো হয়েছে। এ ঘটনায় অমিরুল মোল্লা মিরু (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে রোববার থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযুক্ত মিরু মোল্লাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। বিষয়টি সোমবার দুপুরে যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।

ওই ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে মিরু মোল্লা প্রকাশ্যে রাস্তায় তার মেয়েকে প্রেম ও কুপ্রস্তাব দিত। ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তার বাবা বখাটের পরিবারকে জানায়। এতে মিরু ক্ষিপ্ত হয়ে উঠার পাশাপাশি ওই মেয়ের ক্ষতি করতে উঠে পড়ে লাগে।

বিজ্ঞাপন

তারই জের ধরে গত শনিবার দুপুরে ওই ছাত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে রাজবাড়ীর শ্রীপুর বাস ট্রার্মিনাল এলাকার পেট্রল পাম্পের সামনের রাস্তায় পৌঁছলে মিরু তার গতিরোধ করে এবং আগের মতো করে প্রেম ও কুপ্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজি না হলে সে তার বোরকা টেনে খুলে ফেলার পাশাপাশি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।

ছাত্রীটি উপায়ন্তর না পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে মিরু মোল্লা দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন সোমবার  বলেন, ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রোববার থানায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামি মিরু মোল্লাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা