
চাঁদপুরের সেই মিষ্টান্ন ব্যবসায়ী নারায়ণের খুনি গ্রেফতার
Link Copied Successfully!

সিআইডির ভাষ্যমতে, রাজু বলেছেন, তাঁর কাছে ধারের পাওনা টাকা আদায় করতে গিয়েছিলেন নারায়ণ। এ সময় তাঁর সঙ্গে নারায়ণের ঝগড়া হয়। এই বিবাদের জেরে তিনি নারায়ণকে সেলুনের ক্ষুর দিয়ে খুন করেন।
নারায়ণ দই-মিষ্টি ইত্যাদি বিক্রি করতেন। পাশাপাশি তিনি লোকজনকে টাকা ধার দিতেন। কয়েক মাস আগে তাঁর কাছ থেকে টাকা ধার নেন রাজু। তারপর আর তিনি টাকা ফেরত দিচ্ছিলেন না। ১৫ সেপ্টেম্বর রাতে নারায়ণকে সেলুনে এসে পাওনা টাকা নিয়ে যেতে বলেন রাজু। রাতে সেলুনে যান নারায়ণ। সেখানে তাঁর সঙ্গে রাজুর কথা-কাটাকাটি হয়। পরে ক্ষুর দিয়ে নারায়ণকে হত্যা করেন রাজু।
হত্যার পর রাজু বাসা থেকে বস্তা আনেন। নারায়ণের লাশ বস্তায় ভরে টানতে টানতে পাশের একটি পানির পাম্পের স্টাফ রুমের পূর্ব পাশের গলির ভেতর নিয়ে রাখেন। গভীর রাতে সেলুন ধোয়ার দৃশ্য দেখেন নৈশপ্রহরী ইসমাইল। এত রাতে রাজু দোকানে কী করছেন, এ কথা জানতে চান ইসমাইল। তখন রাজু বলেন, পরদিন তাঁদের একটি ধর্মীয় উৎসব আছে। তাই পুরোনো কাপড়সহ ময়লা জিনিসপত্র বস্তায় ভরছেন।
সূত্র: প্রথম আলো
R/N




























