
২৪ ঘন্টায় চাঁদপুরে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড
Link Copied Successfully!


২৪ ঘন্টায় চাঁদপুরে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চাঁদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার রাত থেকেই অব্যাহত রয়েছে।
হঠাৎ বৃষ্টির কারণে শহরের রাস্তা-ঘাট, পুকুর, জলাশয় পানিতে পরিপূর্ণ হয়ে যায়। শহরের বিভিন্ন স্থানের ড্রেনগুলো বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে রাস্তায় হাটু পানি পর্যন্ত হতে দেখা যায়। রাস্তায় বৃষ্টির পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটায়।


চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার এর অফিসার ইনচার্জ শাহ মুহাম্মদ শােয়েব চাঁদপুর টাইমসকে বলেন, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হচ্ছে। চাঁদপুরে ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
E/N
























