রাস্তার পাশে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২১ | ৪:০৪
Link Copied Successfully!

নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে পড়ে থাকা মোড়ানো পলিথিনের মধ্যে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মহাদেবপুর-বেলঘরিয়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে সন্দেহ করেন। খবর পেয়ে মহাদেবপুর নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা।

এ ঘটনায় ধারণা করা হচ্ছে— দু-একদিন আগে লাশটি ফেলে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা