সকলের সহযোগিতায় চাঁদপুরকে এগিয়ে নিবো: ডিসি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২১ | ১০:২৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর রোববার সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতি, আইনশৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

সভার শুরুতেই বিগত মাসের কার্যবিবরণী, সিদ্ধান্ত এবং অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

বিভিন্ন প্রস্তাবতা ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন ন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তার বক্তব্যে বলেন, দেশের অন্যসব জেলার চেয়ে চাঁদপুরের অইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এখানে বড় ধরনের কোন সহিংসতা নেই। তবে মাদক কিছুটা বেড়েছে।
রেলপথে মাদক আসে। এ ক্ষেত্রে রেল পুলিশকে আরো বেশি সচেষ্ট থাকতে হবে। নজরদারী জোরদার করতে হবে। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অভিযান চালাবেন। কোন ছাড় দিবেন না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য দপ্তরগুলো প্রয়োজনে পুলিশ সুপারের সহযোগীতা নিন। আমরা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগীতা করবো। মাদক ব্যবসায়ীরা আদালত থেকে সহজে জামিন পেয়ে যায়। এ বিষয়ে আইজীবীরা ভূমিকা রাখতে পারেন। আপনারা আদালতে বিষয়গুলো বলবেন।

বিজ্ঞাপন

সূত্র:চাঁদপুর টাইমস্

W/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা