কচুয়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করলেন আব্দুল মোতালেব

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২১ | ৯:৫০
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের নলুয়া-আকানিয়া উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।

তাঁর ব্যক্তিগত উদ্যোগে শনিবার দুপুরে নলুয়া ইজারা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে প্রায় ২০ কেজি দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালি।

মৎস্য চাষে বাংলাদেশ বিশে^ অন্যতম স্থানে রয়েছে। তাই আমরা দেশীয় সু-স্বাধু মাছ খেতে ও আমিষের চাহিদা পূরনে মানণীয় শেখ হাসিনার পক্ষ থেকে এসব মাছের পোনা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করলাম। তিনি আরো বলেন, আজকে আপনাদের উপস্থিতিতে এ মাছের পোনা গুলো অবমুক্ত করলাম। অন্তত আগামী দু’মাস এ মাছ গুলো কেউ ধরবেন না। নির্দিষ্ট সময়ে মাছগুলো ধরলে আপনারা উপকৃত হবেন।

বিজ্ঞাপন

এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রত্যাশী আবুল খায়ের মজুমদার,ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,ইউপি সদস্য জহিরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা আবু তাহের,মমতাজ উদ্দিন,ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন প্রধান,স্কুল শিক্ষক আমির হোসেন মাষ্টার,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শুকর আলম মৃধা, সাবেক সাধারন সম্পাদক সুমন মিয়াজী ও ছাত্রলীগ নেতা সিহাব উদ্দিন সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা