
ফুটপাতে রাখা যাবে না মোটরসাইকেল বললেন ট্রাফিক ইন্সপেক্টর
Link Copied Successfully!


শনিবার দুপুরে ফুটপাতে রাখা যাবে না মোটরসাইকেল বললেন ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
হাজীগঞ্জ বাজারের উপর ফুটপাতে রাখা মোটরসাইকেল এর উপর অভিযান চালায় হাজীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও ট্রাফিকের এসআই নোমানসহ সঙ্গীয় ফোর্স।
অভিযান পরিচালনাকালে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।


ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম পপুলার বিডিনিউজকে জানান, আটককৃত মোটরসাইকেল উপর মামলা হয়েছে।
তিনি আরো বলেন, হাজীগঞ্জ বাজারে ফুটপাতের উপর কোন মোটরসাইকেল বেওয়ারিশ ভাবে রাখা যাবে না। বেওয়ারিশ মোটরসাইকেল এর উপর আমাদের অভিযান অব্যাহত থাকবে।



























