হিন্দু-মুসলমান সমর্থিত দলের ফুটবল খেলা, গোল নিয়ে মারামারি, আহত ৬

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২১ | ১২:২০
Link Copied Successfully!
হাজীগঞ্জ

হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড হরিপুর গ্রামে পূর্ব হরিপুর একতা ক্লাব বনাম শ্যামলী গুচ্ছগ্রাম একাদশের সাথে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে খেলার অতিরিক্ত সময়ে শ্যামলী গুচ্ছগ্রাম একাদশের একটি গোল মেনে নিতে পারেনি পূর্ব হরিপুর একতা ক্লাব। এ নিয়ে খেলার মাঠে হট্রগোল হয়। ওই হট্রগোলকে কেন্দ্র করে গন্ধর্ব্যপুর বাজারে সন্ধ্যায় অপু সাহা হামলা চালিয়ে সাগরের মাথায় আঘাত করে।

খবরটি ছড়িয়ে পড়লে শ্যামলী গুচ্ছগ্রামের লোকজন পূর্ব হরিপুর গ্রামে ঢুকে পড়ে। এ নিয়ে উভয়পক্ষের মারামারি হয়। এতে শ্যামলী গুচ্ছগ্রামের চারজন ও পূর্ব হরিপুর গ্রামের দুইজন আহত হয়।

বিজ্ঞাপন

আহতরা হলো শ্যামলী গুচ্ছগ্রামের সাগর ,আরিফ, সেলিম ও সোহেল। তাদের মধ্যে সাগরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বাকী তিনজন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে পূর্ব হরিপুর গ্রামের আহত কালা চরণ দাস (৫৩)কে ঢাকায় রেফার করা হয়। আহত আরেকজন রাহুল দাস (১৯) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

ঘটনার বিবরণী জানতে শনিবার সকালে ওইগ্রামে সরজমিনে গিয়ে কথা হয় উভয়পক্ষের সমর্থকদের সাথে। তারা সবাই হিন্দু ও মুসলমান দলে ভাগ হয়ে খেলাটাই সঠিক সিদ্ধান্ত হয়নি বলে অভিমত ব্যক্ত করেন। তবে জানা গেছে, এরপূর্বে চারবার একই দলে ভাগ হয়ে ফুটবল খেলেছে। এদিকে পূর্ব হরিপুরবাসীর দাবী করছেন, গুচ্ছগ্রামের তারা দলবল নিয়ে তাদের মন্দির ও বাড়ী ঘর ভাংচুর করেন।

ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদসহ পুলিশের একাধিক ফোর্স ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ হিরা বলেন, মন্দিরের সামনের বেড়া ভাংচুর হয়। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এভাবে ধর্মভিত্তিক দলে ভাগ হয়ে তাদের খেলাটা ঠিক হয়নি। উভয়পক্ষ থেকে অভিযোগ পেলে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে শনিবার সকালে পূর্ব হরিপুর এলাকায় ভাংচুর ও হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা