৩ তরুণের অস্ত্র হাতে ভিডিও ভাইরাল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২১ | ৬:১৫
Link Copied Successfully!

নোয়াখালী জেলা শহর মাইজদীতে রবিবার (৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের তিন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে তিন তরুণকে অস্ত্র হাতে দেখা গেছে। তাদের মধ্যে একজন প্রতিপক্ষের দিকে একাধিক গুলি ছোড়েন।

অন্য দুইজন প্রতিপক্ষের ধাওয়া খেয়ে অস্ত্র নিয়ে দৌঁড়ে পালিয়ে যান। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়ে।

তবে ওই অস্ত্রধারীরা কোন পক্ষে তা জানা যায়নি। কিন্তু আওয়ামী লীগের তিনটি গ্রুপই অস্ত্রধারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

বিজ্ঞাপন

এদিকে শহরে এভাবে অস্ত্র নিয়ে প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর গুলি ছোঁড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী মহল। তারা বলেন, এভাবে অস্ত্র নিয়ে গুলি ছুঁড়লে ব্যবসায়ী ও সাধারণ মানুষজনও প্রাণে মারা যেতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, অস্ত্র নিয়ে গুলি করা ও অস্ত্র হাতে দৌঁড়ানোর একটি ভিডিওচিত্র তিনি পেয়েছেন। ভিডিও দেখে অস্ত্রধারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। অস্ত্রধারী যে পক্ষের লোকই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ওই ভিডিওচিত্রের শুরুতে দেখা যায়, ১৪-১৫ জনের একদল তরুণ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ছে। তাদের মধ্যে ছিলেন অস্ত্রধারী তিন তরুণ।

বিজ্ঞাপন

যাদের মধ্যে সাদা জামা পরা একজন প্রতিপক্ষকে লক্ষ্য একাধিক গুলি ছোঁড়ে। অপর দুইজনের একজন (রঙিন টি শার্ট পরা), অন্যজন (খয়েরি রঙের জামা পরা) গুলি করার প্রস্তুতি নেয়ার আগেই প্রতিপক্ষের ধাওয়ার মুখে অস্ত্রহাতে দৌঁড়ে দক্ষিণ দিকে পৌরবাজার এলাকার দিকে পালিয়ে যায়।

সূত্র:দৈনিক ইত্তেফাক

R/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা