স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় পুত্রবধূ আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২১ | ৫:১০
Link Copied Successfully!

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় ওই দম্পতির বড় ছেলের স্ত্রী নাজমুন নাহার ওরফে শিউলিকে (২৫) আটক করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এই দম্পতিকে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত দুজন হলেন বিল্লাল হোসেন (৭৫) ও তাঁর স্ত্রী সফুরা বেগম (৬০)। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত বিল্লাল হোসেনের ঘরে ঢোকে। এরপর বিল্লাল হোসেনের কাছে জমিসংক্রান্ত কাগজপত্র দাবি করে তারা। এ নিয়ে দুর্বৃত্তদের সঙ্গে বিল্লাল হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে বিল্লাল হোসেন ও তাঁর স্ত্রী সফুরা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই দম্পতির বড় ছেলের স্ত্রী নাজমুন নাহারের চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁদের বাড়িতে আসে। পরে এলাকাবাসী থানায় খবর দিলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ, পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় নাজমুন নাহারকে আটক করে পুলিশ।

নিহত দম্পতির মেয়ে বিলকিস আক্তার বলেন, তাঁরা দুই ভাই ও দুই বোন। তাঁর দুই ভাই বিদেশে ও তাঁরা দুই বোন শ্বশুরবাড়িতে থাকেন। বিলকিসের দাবি, তাঁর ভাইয়ের স্ত্রী নাজমুন নাহার দুর্বৃত্তদের ঢোকার জন্য দরজা খুলে দেন। নাজমুনের সঙ্গে এক ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। এই সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ছাড়া মা–বাবার সঙ্গে কারও কোনো বিরোধ আছে বলে তাঁর জানা নেই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, পুত্রবধূর পরকীয়া ও জমি নিয়ে বিরোধের বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধীদের চিহ্নিত করা যাবে। নিহত দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। কৌশলে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো

R/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা