নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২১ | ৭:১৪
Link Copied Successfully!

রাজশাহী মহানগরীতে নেশার  টাকা না পেয়ে পিতাকে মাদকাসক্ত ছেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেয়ার টাকা না পেয়ে তাদের কিশোর ছেলে পিয়াস তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে। একারণে গণপিটুনির ভয়ে ঘাতক পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। তার মাদকাসক্ত ছেলে মমিনুল ইসলাম পিয়াসকে (১৭) স্থানীয় লোকজন বাড়ি ঘেরাও করে আটকে রেখে পুলিশে দিয়েছে।

সূত্র:দৈনিক ইত্তেফাক

R/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা