১২৯ রান তাড়া করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২১ | ৬:৩৬
Link Copied Successfully!

১২৯ রান করলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত। এমন সহজ সমীকরণ সামনে রেখে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন লিটন দাস, মেহেদি হাসান, সাকিব আল হাসান ও নাঈম শেখ।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৩ রান করা বাংলাদেশ এরপর ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়।

ইনিংসের তৃতীয় ওভারেই বিপদে পড়েন ওপেনার লিটন দাস। ২.৫ ওভারে দলীয় ২৩ রানে কলিন ম্যাককনকির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এ ওপেনার।

বিজ্ঞাপন

ঠিক পরের ওভারে এজাজ প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মেহিদ হাসান। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সেই এজাজ প্যাটেলের দ্বিতীয় শিকার হন সাকিব আল হাসান। কিউই এ স্পিনারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ নাঈম শেখ রাচিন রবীন্দ্রর বলে বোল্ড হয়ে ফেরেন। তার বিদায়ে ৭ ওভারে ৩২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

এদিন ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন করোনা সংক্রমণ কাটিয়ে খেলায় ফেরা নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালান। সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। তার বিদায়ে ২.১ ওভারে ১৬ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ৬.৪ ওভারে সাইফউদ্দিনের শিকার হন উইলি ইয়াং। ওই ওভারের শেষ বলে কলিন ডি গ্রান্ডহোমকেও ফেরান সাইফউদ্দিন।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদের বলে বোল্ড হয়ে ফেরেন নিউজিল্যান্ডের অন্য ওপেনার রাচিন রবীন্দ্র। সাজঘরে ফেরার আগে ২০ বলে ২০ রান করেন তিনি।

রিয়াদের পর কিউই শিবিরে আঘাত হানেন স্পিনার মাহেদী হাসান। তার বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ১০.৫ ওভারে দলীয় ৬২ রানে ফেরেন কিউই এ অধিনায়ক।

এরপর টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। তাদের এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম ব্লান্ডেল।

সুত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা