মিরপুর স্টেডিয়াম চিকিৎসার জন্য দিতে প্রস্তুত বিসিবি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৯, ২০২০ | ৫:১৮
Link Copied Successfully!

মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় তারকারা এগিয়ে আসছেন। এরই মধ্যে বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া নিজেদের সাধ্যমতো নানান সব উদ্যোগ নিচ্ছেন শেন ওয়ার্ন, রবি বোপারারা। এই লড়াইয়ে বসে থাকছেন না বাংলাদেশের ক্রিকেটাররাও। বিসিবিও ঘোষণা দিয়েছে সহযোগিতা করার।

করোনা থেকে নিরাপদ থাকার জন্য কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে কলকাতারা ইডেন গার্ডেন্স, হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু কিংবা ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামও ছেড়ে দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘দেখেন এটা আমাদের দায়িত্ব। শুধু্ আমাদের না, যে সময় এসেছে তাতে সবারই সবার পাশে দাঁড়ানো উচিৎ বলে আমি মনে করি। বিশ্বব্যাপী করোনা যে ভয়ংকর রূপ ধারণ করেছে এবং এদেশেও যে হারে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সরকারের যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রোগীদের চিকিৎসার জন্য দিয়ে দেব। না দেওয়ার কিছু নেই। আমাদের মনে রাখতে হবে এটি একটি বৈশ্বিক দূর্যোগ। যা মোকাবিলায় সবাইকে একাট্টা হয়ে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় এক টেলিভিশনের সাথে মুঠোফোন আলাপে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা সহযোগিতার হাত বাড়িয়েই আছি। করোনা সংকটে সম্ভাব্য যা যা করা সম্ভব, তা করতে প্রস্তুত বিসিবি। আমরা সাহায্য-সহযোগিতার জন্য বসে আছি। সরকারের যখন যা লাগবে, যেটা প্রয়োজন হবে আমরা তা করতে বসে অছি। সেটা জায়গা কিংবা স্টেডিয়াম বলেন, যা লাগে আমরা তা দিতে এক পায়ে দাঁড়িয়ে।

করেনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন তামিম-মুশফিকরাও। বিসিবির কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটার ও তার বাইরের ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন তাদের বেতনের অর্ধেক করোনা মোকাবিলায় দান করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা