শতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল চকলেট

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৮, ২০২১ | ৭:৪৪
Link Copied Successfully!

রাজধানীর পুরান ঢাকায় শতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল চকলেট। সম্প্রতি মহানগর গোয়েন্দা পুলিশ হাজারীবাগ এলাকায় ভাগলপুর লেন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কয়েক জনকে গ্রেফতার করেছে। এসব কারখানা থেকে উদ্ধার করা হয় ওকে পালস সেন্টার ফিলড ক্যান্ডি ওকে কফি ক্যানডি, ওকে মিল্ক ক্যান্ডি লজেন্স, ওকে লুসি ক্যান্ডি, ওকে ম্যাঙ্গো ক্যান্ডি, ওকে টক জাল মিষ্টি ক্যান্ডি নামের বিভিন্ন ব্যান্ডের বিপুল পরিমাণ ভেজাল চকলেট।

জানা যায়, ভ্রাম্যমাণ আদালত মাঝেমধ্যে অভিযান চালায়। আদালত জেল জরিমানা প্রদান করে। এর কিছুদিন যেতেই আবার চালু হয় এসব কারখানা। মহানগর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে ভেজাল শিশুখাদ্য প্রস্তুতকারী মো. আলম, মো. পারভেজ ও মো. নাসির।

অভিযান পরিচালনাকারী মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান বলেন, বৈধ কাগজপত্র, পেশাদার কেমিস্ট ও ল্যাবরেটরি ছাড়া কেমিক্যালযুক্ত শিশুখাদ্য (চকলেট) তৈরি করার কারণে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন নামে অবৈধভাবে কেমিক্যালযুক্ত ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব ভেজাল শিশুখাদ্য (চকলেট) উৎপাদন করে ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্রি করতেন। তাদের রয়েছে নিজস্ব এজেন্সি। এসব চকলেট তৈরিতে ব্যবহৃত হয় কাপড়ের রং, সাইট্রিক অ্যাসিড ও সোডা।

বিজ্ঞাপন

এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, এসব ভেজাল কারখানার মালিকরা সিটি করপোরেশন ও বিএসটিআই থেকে সার্টিফিকেট নিলেও যেসব শর্ত দেওয়া হয়েছিল তার কোনোটি তারা অনুসরণ করে না। নেই কোনো কেমিস্ট, মান পরীক্ষার ব্যবস্থা। তারা নিজেরাই কেমিস্ট, নিজেরাই শ্রমিক।

সূত্র: দৈনিক ইত্তেফাক

H/N

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা