কচুয়ায় ইউপি সদস্যের মুক্তির দাবিতে মানববন্ধন

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ আগস্ট ২৭, ২০২১ | ৯:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় একটি ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হওয়া ইউপি সদস্য আলাউদ্দিনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকালে দক্ষিন সেঙ্গুয়া বাজারে এলাকার কয়েক শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মামুনুর রহমান ভূঁইয়া,মবিন সরকার খোরশেদ আলম,ইউপি সদস্য হান্নান মিয়া,যুবলীগ নেতা মানিক মিয়া,আনিছুর রহমান স্বপন,ইউপি সদস্য আলাউদ্দিনের বাবা মোখলেছুর রহমান,স্ত্রী সাহিদা বেগম ও কন্যা শাবনুর আক্তার প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা গ্রেফতার হওয়া ইউপি সদস্য আলাউদ্দিনকে নির্দোষ দাবি করে তদন্তপূর্বক তাকে এ মামলা থেকে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য যে, কচুয়ার দক্ষিন সেঙ্গুয়া গ্রামে আইসক্রিম ফ্যাক্টরীতে সাকিব নামের এক কিশোর গত বছরের ৮ ফেব্রুয়ারি কাজ করতে গিয়ে অসুস্থ্য হয়। পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যায় সে।

এ ঘটনায় একই উপজেলার ডুমুরিয়া গ্রামের নিহত সাকিবের বাবা হালিম মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ২নং আসামী করা হয় ইউপি সদস্য আলাউদ্দিনকে। ২২ আগষ্ট চাঁদপুরের পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশন (পিবিআই) তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা