কচুয়ায় জুস পান করে একই পরিবারের ৪ জন অচেতন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৭, ২০২১ | ৪:৪৫
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ার সফিবাদ গ্রামে জুস পান করে একই পরিবারের শিশুসহ ৪জন গুরুতর অচেতন হয়ে পড়েছেন।

২৬ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা।

অসুস্থরা হলো- সফিবাদ গ্রামের হাজী বাড়ীর প্রবাসী নাছিরের স্ত্রী মাহমুদা বেগম,মেয়ে সামিয়া আক্তার,ছেলে মারুফ ও শিশু বোরহান উদ্দিন।

বিজ্ঞাপন

পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর পালখাল মোড়ের শামীম মোল্লার দোকান থেকে বোতল জাতীয় স্টার শিফ ম্যাংগো ফুড ডিংক (২৫০ এমএল) ৪টি জুস ক্রয় করা হয়। সন্ধ্যার সময় ওই জুস মা ও ৩ সন্তান পান করার পরেই একে একে সকলেই অচেতন হয়ে পড়েন। ওই অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মুহাই মিনুল পপুলার বিডিনিউজকে বলেন, জুসগুলোতে কোন ধরণের বিষক্রিয়া আছে কিনা তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব