কুমিল্লায় মাদকদ্রব্যসহ চারজন গ্রেফতার, ট্রাক জব্দ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৬, ২০২১ | ২:৪২
Link Copied Successfully!

পৃথক পৃথক অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন আমতলী বিশ্বরোড এলাকা থেকে ৭৭৬০ পিস ইয়াবাসহ দুইজন, আলেখারচর এলাকা থেকে ০৩ কেজি গাঁজাসহ একজন এবং সদর দক্ষিন মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে ১৮৯০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ওইসময় একটি ট্রাক জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ আগস্ট  কুমিল্লা  জেলার কোতয়ালি থানার আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৭৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জামালপুর জেলার ইসলামপুর থানার চিনারচর গ্রামের মোঃ আছর উদ্দিন এর ছেলে মোঃ আব্দুল মমিন (২২),  বগুড়া জেলার গাবতলী থানার লাংলু মধ্যপাড়া গ্রামের মোঃ মানিক হোসেন মন্ডল এর ছেলে মোঃ হেলাল (৩২) উল্লেখ্য যে তাদের নিকট থেকে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক আরেকটি অভিযানে ২৫ আগস্ট রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ গাজীপুর জেলার শ্রীপুর থানার ত্রিমোহনী গ্রামের মোঃ আবু সিদ্দিক এর মেয়ে মোসাঃ হ্যাপী আক্তার (৩৫)।

বিজ্ঞাপন

এছাড়াও র‌্যাব-১১, সিপিসি-২ এর পৃথক আরেকটি অভিযানে একই রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮৯০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ মাদারীপুর জেলার সদর থানার হাড়িকুমারিয়া গ্রামের আজাদুর রহমান বাচ্চু এর ছেলে মোঃ শাকিল আহম্মেদ (২৩)।

কুমিল্লা র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের পাঠানোর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিস্ট থানায় পৃথক পৃথক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা