
পূর্ণাঙ্গ রূপ পেল পদ্মা সেতুর সড়কপথ
Link Copied Successfully!


পদ্মা সেতুর রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন শেষ হয়েছে। এর ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর সড়কপথ পূর্ণাঙ্গ রূপ পেল। এখন শুধু পিচ ঢালাইয়ের কাজ বাকি থাকল।
সোমবার (২৩ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে সেতুর রোডওয়ের শেষ স্ল্যাব বসানো হয় বলে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।
তিনি বলেন, পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে গেল। পদ্মা সেতুর মাঝখান দিয়ে গ্যাসলাইন বসানোর কাজ শুরু হয়েছে। একইসঙ্গে শেষ হতে চলছে রেললাইনের কাজও। আগামী বছরের জুনের আগেই সম্পূর্ণ কাজ শেষ করা হবে।


পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির মাঝখানে টু-এফ স্প্যানটিতে মাত্র ৬ মিটার এলাকায় রোড স্ল্যাব বসানোর কাজ বাকি ছিল। সেটি সকালে সম্পন্ন হয়েছে।
সূত্র:জাগরণ
H/N




























