নিউজিল্যান্ডের সাথে সুযোগটা কাজে লাগতে হবে-সাকিব আল হাসান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৩, ২০২১ | ২:৩৫
Link Copied Successfully!

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

সিরিজ সামনে রেখে ১৯ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ঘোষিত তাদের ১৫ সদস্যের দলে নেই কেন উইলিয়ামসন, নেই গাপটিলদের মতো প্রথম সারির পাঁচ তারকা।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড স্কোয়াডে বিশ্বকাপ দলের কেউ নেই তারকা কোনো খেলোয়ার।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড বোর্ডের এমন দুর্বল দল পাঠানোর বিষয়টি কীভাবে দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান?

বিজ্ঞাপন

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

সাকিব বলেন, ‘হ্যাঁ, এটা একটু হতাশাজনক তো বটেই। কিন্তু আমাদের তো কিচ্ছু করার নেই। এটা ওদের বোর্ডের ব্যাপার, ওদের খেলোয়াড়দের ব্যাপার। আমরা জানি, আমরা নিউজিল্যান্ডের সঙ্গেই খেলতে যাচ্ছি। ওদের বিপক্ষে যতটা ভালো খেলা যায় খেলব। দিন শেষে খেলা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের। কোনো খেলোয়াড়ের সঙ্গে খেলোয়াড়ের খেলা হচ্ছে না। রেকর্ডে এটা লেখা থাকবে না যে, আমরা নিউজিল্যান্ডের এমন একটা দলকে হারিয়েছি, যেখানে বিশ্বকাপের একজন খেলোয়াড়ও ছিল না। এখানে দলটাই গুরুত্বপূর্ণ, খেলোয়াড় নয়। তা ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কখনও টি-টোয়েন্টি জিতিনি। এবার সুযোগটা কাজে লাগতে হবে আমাদের।

সূত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা