সামাজিক সংগঠনের উন্নয়নে করছেন কাজী মোস্তফা কামাল

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ আগস্ট ১৪, ২০২১ | ১০:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের
সর্ব দক্ষিন গ্রামের নাম পিপলকরা। এ গ্রামে এক মুসলিম
সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহন করেন বিশিষ্ট সমাজসেবক ও
সংগঠক কাজী মোস্তফা কামাল।

তৎকালীন ১৯৮০ সালে কচুয়ার ঐতিহ্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেও
ভালো কোনো চাকরির পিছনে না গিয়ে এলাকায় সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে নিতে বিভিন্ন সংগঠনের হাল
ধরেন তিনি।কাজী মোস্তফা কামাল পিপলকরা গ্রামের এক পল্লী নিভৃতে জম্মগ্রহন করেন। তাঁর প্রয়াত বাবা কাজী আব্দুল আজিজ।

কাজী মোস্তফা কামাল একজন দক্ষ সংগঠক হওয়ায় এলাকার সাধারন মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে তুলেন। তিনি বর্তমানে পিপলকরা সমাজকল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, সুফিয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি, পিপলকরা উত্তরপাড়া কাজী বাড়ির জামে মসজিদের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এসব সংগঠনের মাধ্যমে প্রায় ৩ যুগেরও বেশি এলাকার গরীব,অসহায়,স্বামী পরিত্যক্তা,মানুষের কল্যাণে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দিবস পালন,নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ,বৃক্ষ রোপণ,মৎস্য চাষ,সেলাই
মেশিন প্রশিক্ষনসহ নানান সামাজিক কাজে সহযোগিতায় করে
পুরো কচুয়া তথা চাঁদপুর জেলা জুড়ে একজন সংগঠক হিসেবে
তাঁর ব্যাপক সুনাম ও পরিচিতি রয়েছে।

বিশেষ করে বিভিন্ন সামাজিক কাজ এগিয়ে নেয়ায় বিভিন্ন সময়ে তিনি পুরস্কৃত হয়েছেন এবং পেয়েছেন বেশকিছু সন্মাননা পদক। বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কাজী মোস্তফা কামাল বলেন,১৯৮৭ সন থেকে এ পর্যন্ত এলাকা তথা কচুয়ার উন্নয়নে
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলি। অবহেলিত ও নিপীড়িত মানুষের পক্ষে কাজ করার জন্য মূলত আমরা
সংগঠন করি। সংগঠন করেই বাকি জীবন কাটাতে চাই।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা