কুমিল্লায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৪, ২০২১ | ৩:১৩
Link Copied Successfully!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগরীর টাউন হল মুক্তিযোদ্ধা কর্নারে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহানগর কৃষকলীগের আহব্বায়ক মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে আলোচনায় অংশনেন, মহানগর কৃষকলীগের যুগ্ন আহব্বায়ক কাজী সোহেল হায়দার, জোনায়েদ শিকদার তপু, সমন্নয়ক আবদুল হালিম শেখ, সদস্য ফারহানা পারভীন, অপু দাস, খোরশেদ আলম, ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন মহি, কৃষকলীগ নেতা জামাল খায়ের মজুমদার, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মনির হোসেনসহ মহানগর ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এমদাদুল হক।

মহানগর কৃষকলীগের আহব্বায়ক মোঃ খোরশেদ আলম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কৃষকলীগ নেতাকর্মীদের নতুন করে শপথ নিতে হবে। নতুন প্রত্যয়ে বলীয়ান হয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলার দুখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারলেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে। HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা