কচুয়ায় মাজিগাছা সার্থী ডিজিটাল ষ্টুডিওতে দু:সাহসিক চুরি

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ আগস্ট ১৩, ২০২১ | ১০:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা দক্ষিন বাজারে দিন-দুপুরে (প্রকাশ্যে) সার্থী ডিজিটাল ষ্টুডিওতে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে দোকান মালিক অঞ্জুন চক্রবর্তী দোকান বন্ধ করে বাড়িতে গেলে দুপুরের পর দোকান খুলতে এসে চুরির এ দৃশ্য দেখতে পায়।

এ ঘটনায় দোকান মালিক অঞ্জুন চক্রবর্তী বাদী হয়ে শুক্রবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।বাদীর লিখিত অভিযোগ ও স্থানীয় বাজার ব্যবসায়ী সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার মাঝিগাছা দক্ষিন বাজারের সাথী ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিও ব্যবসায়ী অঞ্জুন চক্রবর্তী দীর্ঘ কয়েক বছর যাবত মাঝিগাছা দক্ষিন বাজারে স্টুডিও ব্যবসা সহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছেন।অন্যান্য সময়ের মতো শুক্রবার জুমা নামাজের দিন বেলা ১২টার দিকে অঞ্জুন চক্রবর্তী দোকান বন্ধ করে তালা দিয়ে বাড়িতে চলে যান।

দুপুরের পর অনুমান ৩টার দিকে দোকান খুলতে এসে তার দোকানের সাটার খোলা অবস্থা দেখতে পায়। পরে স্থানীয় আশ আশের ব্যবসায়ী ও লোকজনের সহযোগিতায় দোকানে প্রবেশ করে দেখা যায় অজ্ঞাত চোরের দল তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশে থাকা নগদ ৪৫ হাজার টাকা, ১টি ক্যামেরা,গ্রামীণ,রবি দুটি ডিভাইস ১টি স্যামসাং মোবাইল সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ব্যবসায়ী অঞ্জুন চক্রবর্তী জানান, গত ২০ বছরেও এ ধরনের ঘটনা হয়নি। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তিনি কিছুই বলতে পারেননি।

বিজ্ঞাপন

এসময় তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন এমনিতে করোনায় ক্লান্তিলগ্নে ব্যবসা বানিজ্য নিয়ে খুব খারাপ পর্যায়ে রয়েছি। অন্যদিকে দোকানে চুরি হওয়ায় বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋন ও পাওনাদারের অর্থ ফেরত দেয়া নিয়ে খুবই উদ্বিগ্ন আছি।আমি আমার দোকানের চুরির ঘটনায় জড়িত চোরদের সনাক্ত করে তদন্তপূর্বক গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

এদিকে প্রকাশ্যে দিবালোকে মাঝিগাছা বাজারে দু:সাহসিক চুরির ঘটনায় আতংকে রয়েছে ব্যবসায়ীরা।কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, দোকানে চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা