চাঁদপুরে বেসরকারি হাসপাতালে বিনামূল্যে করোনা রোগীর চিকিৎসা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১১, ২০২১ | ৩:৩২
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে করোনার রোগীর চাপ কমাতে অবশেষে শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা চালু যাচ্ছে। চাঁদপুর জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে শহরের ইলিশ চত্বর সংলগ্ন বারাকাহ হাসপাতালে (প্রা.) অস্থায়ী ভিত্তিতে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। সেখানে ২০টি বেডে বিনামূল্যে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হবে জানানো হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু মঙ্গলবার সকালে চাঁদপুর সিভিল সার্জনের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান। জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহর বরাত দিয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি আরো জানান, চাঁদপুর সদর হাসপাতালে ১৫০জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়ার সক্ষমতা খুব সহসা তৈরী হবে। বর্তমানে ১০০জনকে অক্সিজেন দেওয়ার সিলিন্ডার প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহ বলেন, চাঁদপুর শহরের সকল প্রাইভেট হাসপাতালের পক্ষ থেকে বারাকাহ হাসপাতাল (প্রা.) কে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। আমরা সব হাসপাতাল মিলে সেখানে অক্সিজেন, চিকিৎসক-নার্সসহ অন্যান্য সাপোর্ট করবো।

১০ আগস্ট মঙ্গলবার থেকে ওই হাসপাতালে করোনার চিকিৎসা শুরুর প্রচেষ্টা চলছে। সিভিল সার্জন পরিদর্শন করে অনুমতি দেওয়ার পর পুরোদমে চিকিৎসা কার্যক্রম শুরু হবে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০