কচুয়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমূক্ত করলেন রফিক উল্যাহ আফসারী

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ আগস্ট ১০, ২০২১ | ৫:১২
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-নায়েরগাঁও সংযুক্ত বোয়ালজুড়ি খালে প্রাকৃতিক উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করলেন ইসলামী বক্তা মাও. রফিক উল্যাহ আফসারী। তিনি সোমবার বিকালে সাচার উত্তর বাজার ব্রীজ সংলগ্ন উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন। রফিক উল্যাহ আফসারী বলেন,আমরা মাছে ভাতে বাঙ্গালী ও আমিষের চাহিদা মেটাতে প্রতিটি এলাকায় উন্মুক্ত জলাশয়ে অন্তত এক কেজি করে হলেও মাছের পোনা অবমুুক্ত করতে হবে। আমরা আজকে এ এলাকার ছোট পরিসরে এ কর্মসূচির উদ্বোধন করে গেলাম ।

সুযোগ পেলে ভবিষ্যতে ব্যাপক পরিসরে করার চেষ্টা করব। তিনি এসময় প্রতিটি মসজিদ ও মাদ্রাসার ইমাম ও শিক্ষকদের এ কাজে এগিয়ে আসতে আহ্বান জানান।

তরুন ইসলামী আলোচক মোহাম্মদ মাসুম বিল্লাহ আল মাদানীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন,শাজুলিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী,সাচার বাজার আসসাফা জামে মসজিদের খতিব হাফেজ মো. দেলোয়ার হোসেন,সাংবাদিক জিসান আহমেদ নান্নু, শান্তুু ধর, মুন্সী সাইদুল বাসার সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা