হতাশাজনক করোনা কথনঃ ডা. ওয়াসিক ফয়সাল

Default User
ডা. ওয়াসিক ফয়সাল
আপডেটঃ আগস্ট ৯, ২০২১ | ৬:৪২
Link Copied Successfully!

১। একশ্রেণীর করোনা রোগী যাদের বয়স ৬০ থেকে ৮০ বছরের মধ্যে। এই বয়সের মুরুব্বিরা সাধারণত ঘরেই থাকেন। খুব একটা বাড়ির বাইরে বের হন না। তাহলে তারা কেন আক্রান্ত হচ্ছেন?এই প্রশ্ন কি আমাদের মনে জাগে না? আমাদের যুব সমাজ যারা স্বাস্থ্য বিধি না মেনে করোনার মধ্যে প্রয়োজনে-অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন, করোনার বাহক হয়ে তারা কি পিতা মাতা বা বাড়ির মুরুব্বীদের করনোয় আক্রান্ত করছেন? এটি একটি আশঙ্কার কথা বলছি যা সচেতনতার মাধ্যমে রোধ করা সম্ভব।

২। ৩৫-৪৫ বছর বয়সী অনেক মহিলাকে করোনায় আক্রান্ত হতে দেখা যাচ্ছে। হাজিগঞ্জ বাজারে যারা নিয়মিত যাতায়াত করেন তারা খেয়াল করে থাকবেন হাজিগঞ্জ বাজারে পুরুষের থেকে মহিলা ক্রেতাদের সংখ্যা অনেক বেশি। যাদের অন্তত ৮০ ভাগ কোন স্বাস্থ্যবিধি না মেনেই বাজারে চলাচল করেন। আমার মতে মাঝ বয়সী মহিলাদের আক্রান্ত হওয়ার অন্যতম কারণ এটি। একটু সচেতনতায় এটিও প্রতিরোধ সম্ভব। মা বোনদের প্রতি অনুরোধ, আপনারা যারা বাজারে আসবেন, বোরকা হিজাব এর পাশাপাশি মাস্কও পরিধান করবেন। আর একটু সচেতনতা আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

৩। করোনা সংক্রমনের আরেকটি ঝুঁকিপূর্ণ স্থান হল হাসপাতাল সমূহ।হাসপাতালে নানা ধরণের রোগির সমাগম হয়, যেখানে সম্ভাব্য করোনা রোগীও থাকে। তাই যেকোনো প্রয়োজনে হাসপাতালে আসলে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। বেশি ভালো হয় দুটি মাস্ক একত্রে পড়লে।

বিজ্ঞাপন

৪৷ করোনার ডেল্টা ভেরিয়েন্ট গর্ভবতী মায়েদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। গর্ভবতী মায়েদের ঝুঁকিমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইদানিংকালে করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকজন গর্ভবতী মা মৃত্যুবরণ করেছেন। এমনকি গর্ভপাত ও গর্ভস্থ শিশুর মৃত্যুর হারও বেড়েছে। পরিবারের গর্ভবতী মহিলার সঠিক সেবা নিশ্চিত করতে হবে।

৫। স্বেচ্ছাসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সেবা দেওয়ার সময় অবশ্যই নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। হাজিগঞ্জ-চাঁদপুরে স্বেচ্ছাসেবকদের অতুলনীয় অবদান দেখে আমি সত্যিই অনুপ্রাণিত। তবে মনে রাখতে হবে, অক্সিজেনের ব্যবহার রোগের উপসর্গ কে সাময়িকভাবে উপশম করতে পারে। কিন্তু যে সকল রোগীর অক্সিজেনের মাত্রা ৮০-৮৫% এর মধ্যে,তাদের বাড়িতে রেখে কেবলমাত্র সিলিন্ডারের অক্সিজেন দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তাদের জন্য হাই ফ্লো অক্সিজেন প্রয়োজন। প্রয়োজনে তাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোভিড ডেডিকেটেড হাসপাতালে রেফার করতে হবে। সময়োপযোগী সিদ্ধান্ত অনেক জীবন বাঁচাতে সহায়ক।

পরিশিষ্টঃ কঠোর লকডাউন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনো করোনা মহাসমারোহে তার সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। বারবার লকডাউন এর ফাঁদে না পড়তে চাইলে, নিজের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে চাইলে, জীবন ও জীবিকার ভারসাম্যের তাগিদে আমাদের স্বপ্রণোদিত হয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে হবে।

বিজ্ঞাপন

আল্লাহ আমাদের সহায় হোন। 🤲

© ডাঃ ওয়াসিক ফয়সাল

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা