কচুয়ায় ফোন পেলেই অক্সিজেন নিয়ে রোগীর বাড়ি ছুটছেন এনবিআর টিম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৮, ২০২১ | ১২:৫১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় করোনা প্রতিরোধে সার্বক্ষণিক সেবা দিতে কাজ করে যাচ্ছেন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেনের টিম।

করোনা আক্রান্ত কিংবা উপসর্গে শ্বাসকষ্টজনিত কারণে কারো অক্সিজেন প্রয়োজনের খবর পেলেই সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন রোগীর বাড়িতে। উপজেলার ১টি পৌরসভা এবং ১২ টি ইউনিয়নে গত ২ আগস্ট থেকে ২৪ ঘন্টা এ সেবা দেয়া হচ্ছে। এছাড়া করোনা সংক্রমণরোধে উপজেলার বিভিন্নস্থানে বিতরণ করা হচ্ছে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার। এর আগে দেয়া হয় ১৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা।

এই টিমের কর্মীরা জানান, কচুয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ এলাকার কৃতী সন্তান এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেনের অর্থায়নে গত ২ আগস্ট থেকে ২০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে রোগীদের সেবা দেয়া হচ্ছে। বিতরণ অব্যাহত রয়েছে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার।

বিজ্ঞাপন

কর্মীরা বলেন, আমাদের হটলাইনে কেউ ফোন করলেই সঙ্গে সঙ্গেই আমরা ওই রোগীর চাহিদা অনুযায়ী সহযোগিতা দেয়ার জন্য ছুটে যাচ্ছি। এ টিমের হটলাইন- ০১৭১১৩৪০০০১, ০১৭১৩৬১০৪৬৬, ০১৮১৪৮৩৯১৭৭, ০১৭৮১৮৮২২৪৮, ০১৮১১৫২২৬৪৪, ০১৮১৮৬৭৩০৭৫।

জানা গেল, করোনাকালে জনগণকে সেবা দেয়ার জন্য এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেনের সার্বিক সহযোগিতা ও পরামর্শে কচুয়া উপজেলায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের সমন্বয়ে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলার পর্যায়ে কন্ট্রোল রুমের মাধ্যমে এ সেবা দেয়া হচ্ছে।

মাঠ পর্যায়ে এই টিমের যৌথভাবে নেতৃত্ব দিচ্ছেন সাময়িক বহিস্কৃত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার, জেলা পরিষদ সদস্য মো. জুবায়ের হোসেন, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, কচুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান।

বিজ্ঞাপন

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন বলেন, এই অতিমারির সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আহবানে এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি। করোনা প্রতিরোধে আমরা অক্সিজেন সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। মানুষের চাহিদা অনুযায়ী প্রয়োজনে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে। যতদিন পর্যন্ত প্রয়োজন ততোদিন এ সেবা দেয়া হবে।

তিনি বলেন, এই দুর্যোগকালে মানুষের সেবা যারা মাঠে সহযোগিতা করছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা