কচুয়ায় সাংবাদিক ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ আগস্ট ৭, ২০২১ | ৮:৪১
Link Copied Successfully!

চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দপর্ণ পত্রিকার সম্পাদক,স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ের চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকালে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে ও দৈনিক চাঁদপুর দর্পণ অফিসের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্মরনসভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

 

 

 

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় ভার্চুয়ালীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইকবাল পাটওয়ারী।

বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার কচুয়া অফিস প্রধান ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,বর্তমান সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক,মফিজুল ইসলাম বাবুল,কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইউনুছ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা,দপ্তর সম্পাদক শান্তুু ধর,ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,সদস্য সাইফুল ইসলাম সুমন,রাসেল সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুম ইকরাম চৌধুরীর জান্নাতময়ী জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা