
কচুয়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে, ৩টি বাড়ি লকডাউন
Link Copied Successfully!


সরকার ঘোষিত সর্বাত্মক বিধি নিষেধে চাঁদপুরের কচুয়ায় কঠোর লকডাউন পালনে তৎপর রয়েছেন উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ পালাখাল মডেল ইউনিয়নের কয়েকটি বাজার পরিদর্শন করেন এবং কাচাঁমাল দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেন।
এদিকে ওই ইউনিয়নের দোয়াটি ও পালাখাল গ্রামে করোনা রোগী সনাক্ত হওয়ায় ৩টি বাড়ি লকডাউন করা দেয়া হয়।


ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ বলেন, সরকারি বিধি নিষেধ সবাইকে মানতে হবে। দিনদিন করোনার প্রকোপ বেড়েই চলছে। তাই সবাইকে মাস্ক পরিধান সহ বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।
H/N



























