লাল সম্পর্ক রক্তদান সংগঠনের সদস্যরা ফোন পেলেই অক্সিজেন নিয়ে হাজির হন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ আগস্ট ৪, ২০২১ | ৮:০৯
Link Copied Successfully!

কচুয়ায় জীবনের  ঝুঁকি নিয়ে যারা প্রতিনিয়ত কাজ
করছেন,পাশাপাশি করোনার প্রকোপে রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন তারা হলেন সামাজিক সংগঠন লাল সম্পর্ক রক্তদান সংগঠন। করোনাকালীন সময়ে রাত কিংবা ভোর,সকাল কিংবা দুপুর ফোন পেলেই জীবনের মায়া ত্যাগ না করে
সংগঠনের সদস্যরা অক্সিজেন সেবার পাশাপাশি ঔষুধ সামগ্রী নিয়ে যাচ্ছেন তারা।

এদিকে চাঁদপুরের কচুয়ায় লাল সম্পর্ক রক্তদান
সামাজিক সংগঠনের হট লাইনে ফোন পেলেই করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যান সংগঠনের সদস্যরা। রাত কী দিন,ভোর কী সকাল, দুপুর যে কোনো সময়ে ফোন পেলেই বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি বাড়ি পৌছে দেন তারা।

এ সেবা শুধু কচুয়া পৌরসভার ভিতরে নয়, পুরো উপজেলার কখনো সিএনজি, কখনো ভ্যান,কখনো মোটরবাইক সঙ্গী করে সংগঠনের সদস্যরা দিনরাত অবিরাম ছুটে যাচ্ছেন রোগীতের বাড়িতে। বর্তমানে এ সংগঠনের মাধ্যমে কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে করোনা রোগী পরিবারকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা দেয়া হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকার সাধারন মানুষের কল্যাণে কাজ করে আসছে। পাশাপাশি ঈদ সামগ্রী,গরীব ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা,স্প্রে প্রদান,মাস্ক হ্যান্ড স্যানিটাইজার,করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দিয়ে আসছেন।

বিজ্ঞাপন

তারা আরো জানান, আমাদের এই কর্মকান্ডে যারা
বিভিন্ন ভাবে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন তাদের প্রতি
কৃতজ্ঞা জানাই। পাশাপাশি সেবা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চাই। ভবিষ্যতে এ সংগঠনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা