
পৌর মেয়রের নির্দেশনায় রান্ধুনীমুড়ায় হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ


করোনা মহামারীর এই দেড় বছর হতদরিদ্রের কষ্টে জীবন যাপন করতে থাকা মানুষগুলোর খাদ্যও সংকটের দেখা দিয়েছে। তাই হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নির্দেশনায় পৌরসভার প্রত্যক ওয়ার্ডের ন্যায় পৌরসভার ১১ নং ওয়ার্ডেও ১ শতাধিক হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন ওয়ার্ড কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী।
করোনা যুদ্ধে জন জীবন যখন বিপদগ্রস্ত তখন তাদের পাশে থেকে সামর্থ্য অনুযায়ী ওয়ার্ড বাসীর সেবা করে যাচ্ছেন পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী।
কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী পপুলার বিডিনিউজকে বলেন, আমরা সব সময় জনগনের পাশে থাকতে চেষ্টা করি। তাদের সুখে-দুঃখে আমরা তাদের পাশে থেকে সেবা দিয়ে যাবো। এই করোনা মহামারী কালিন সময়ে হতদরিদ্র পরিবারের কথা চিন্তা করে আমাদের মেয়র মহোদের নির্দেশনায় আমরা আজকে প্রায় ১ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করছি।




























