মেঘনা নদীতে ট্রলার ডুবে ১ জেলের মৃত্যু, উদ্ধার ১১

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৩০, ২০২১ | ৪:৫৭
Link Copied Successfully!

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আশপাশে থাকা ট্রলারের সহযোগিতায় ১১ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্রোতের কবলে পড়ে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজীরঘাটসংলগ্ন মেঘনা নদীতে ১২ মাঝিমাল্লাসহ ট্রলারডুবির দুঘটনা ঘটে।

এর সাত ঘণ্টা পর একই দিন রাত সাড়ে ৮টার দিকে কোস্টগার্ড হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চরবোগলা এলাকার মেঘনা নদী থেকে শ্যামল চন্দ্র জলদাসের (৩০) মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

নিহত শ্যামল চন্দ্র উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়ার চরবগুলা মার্কেট এলাকার মতিলাল চন্দ্র জলদাসের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাতিয়া থেকে দুপুরের দিকে মাছ শিকারের জন্য ১২ মাঝিমাল্লাসহ মেঘনা নদীতে যায় একটি মাছ ধরার ট্রলার। এ সময় ট্রলারটি মেঘনা নদীর কাজীরঘাটের অদূরে পৌঁছলে বৈরী আবহাওয়ার ও প্রবল স্রোতের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে শ্যামল চন্দ্র নামে এক জেলে নিখোঁজ হন।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব