চাঁদপুরে করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৯, ২০২১ | ১১:৫৪
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার ও মঙ্গলবার এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং ৩ জন করোনার উপসর্গে ভুগছিলেন। সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বুধবার রাতে এ তথ্য জানান।

তিনি জানান, চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার মির্জাপুর গ্রামের মোঃ শাহজাহান খান (৬৫) গত ২৫ জুলাই সকাল সাড়ে ৮টায় সদর হাসপাতালে ভর্তি হন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার ইসহাক সরকার (৪৮) বুধবার সকাল ১১টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

বিজ্ঞাপন

একই উপজেলার মুন্সিরহাট এলাকার হাসাদী গ্রামের আবুল বাশার (৫৫) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে মারা যান।

কচুয়া উপজেলার কড়িয়া এলাকার মনোয়ারা (৬০) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান।

এদিকে ফরিদগঞ্জের কালিরবাজার এলাকার পশ্চিম হর্ণিদুুর্গাপুর গ্রামের নিজাম (৫৫) মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদর হাসপাতালে মারা যান।

বিজ্ঞাপন

চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার আমেনা বেগম (৬৫) বুধবার (মঙ্গলবার দিবাগত) রাত ১২টা ২০ মিনিটের দিকে সদর হাসপাতালে মারা যান।

এছাড়া মতলব উত্তর উপজেলার পশ্চিম নাউরি এলাকার রুহুল আমিন (৫৫) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে মারা যান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা