শনিবার থেকে শুরু পবিত্র হজ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১৫, ২০২১ | ৭:৩৬
Link Copied Successfully!

করোনাকালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় হজ্ব।

সৌদি আরবের স্থানীয় সময় ১৭ জুলাই (শনিবার) সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন হজ্ব পালনের অনুমতি পাওয়া মুসল্লিরা। তাদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যগত দিক গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

এ বছরেও বহির্বিশ্বের কেউ পবিত্র হজ্বে যোগদানের অনুমতি পাননি।

বিজ্ঞাপন

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায়, পবিত্র নগরী মক্কায় পৌঁছবেন মুসল্লিরা। যাত্রাপথে তাদের সর্বাত্মক নিরাপত্তা এবং স্বাস্থ্যগত দিক বিশেষ বিবেচনায় রাখছে কর্তৃপক্ষ। নীতিমালায় সংযুক্ত করেছে নিত্যনতুন প্রযুক্তিও।

রাওয়াহেল প্রতিষ্ঠানের মহাপরিচালক আবেদ আল হাইবি বলেন, নিঃসন্দেহে চলতি বছরের হজ একেবারেই আলাদা এবং ব্যতিক্রমী।

হজ্ব এবং ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত ৪টি অভ্যর্থনা সেন্টারের মাধ্যমেই কাবা শরীফে প্রবেশ করতে হবে সুযোগপ্রাপ্ত মুসলিমদের। সেগুলো হলো— আল জাইদি, আল নাসিম, আল শারায়েই এবং আল নূরিয়া। অত্যাধুনিক গেট দিয়ে ঢোকার জন্যেও থাকবে মন্ত্রণালয়ের ইস্যুকৃত স্মার্ট কার্ড।

বিজ্ঞাপন

তিনি বলেন, মহামারি চলাকালেও অর্ধলক্ষের মতো মুসলিম হজ্ব পালনে্র আবেদন করেছিলেন। বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় মাত্র ৬০ হাজারকে অনুমতি দিয়েছে সরকার।

শর্ত হচ্ছে, হজ্বের আগেই নিতে হবে করোনার দুই ডোজ টিকা। কোনো ধরনের শ্বাসকষ্টজনিত অসুখ থাকলেও আবেদন খারিজ হয়েছে।

মহামারির কারণে দ্বিতীয় বছরের মতো বহির্বিশ্বের কোনও মুসলিম হজ্বের অনুমতি পাননি। সৌদিতে অবস্থানরত যারা হজ্বের সুযোগ পাচ্ছেন তাদের জন্যও আছে কঠোর নিয়ম-কানুন।

হাজি ক্যাম্পগুলোয় নিত্যনতুন প্রযুক্তির পাশাপাশি রাখা হয়েছে নিবিড় নজরদারি।

সূত্র:জাগরণ

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা