দাদীর সাথে ধাক্কার ঘটনায় থানায় মামলা, নাতনী হাসপাতালে

Default User
হোসেন বেপারী
আপডেটঃ জুলাই ১৫, ২০২১ | ৪:২৭
Link Copied Successfully!

হেঁটে যাচ্ছে পৃথক হয়ে। একজনের সাথে অন্যজনের ধাক্কা তো লাগতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার। প্রশ্ন করা হলো তুমি ব্যাথা পেয়েছো কিনা! এমন প্রশ্নের জবাবে হ্যাঁ বলাতেই মারধরের শিকার হয় শিউলি আক্তার নামে এক এসএসসি পরিক্ষার্থী ।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামে।

শিউলি আক্তার পপুলার বিডি নিউজকে জানায়, আমার বাড়ির সম্পর্কে দাদি মমতাজ বেগম(৬০)। ঐ দিন আমি বাড়ির পাশ দিয়ে হেঁটে আসার সময় তার শরীরের সাথে আমার ধাক্কা লাগে। পরে সে (দাদী) নিজেই আমাকে ডেকে বললো ব্যথা পেয়েছি কিনা? আমি হ্যাঁ বলাতেই ঐ দাদির ছেলে সজিব (৩০) আমাকে হঠাৎ গাল-মন্দ শুরু করে। পরে আমি তার প্রতিবাদ করি। এতে সে ক্ষিপ্ত সে হয়ে আমাকে বেদম প্রহার করা শুরু করে। পরে আমার মা দেখে দৌড়ে এসে আমাকে উদ্ধার করে। শিউলি আক্তারের মা নুরজাহান বেগম জানান, আমার মেয়ের সাথে এমন আচরন করায় আমি তার প্রতিবাদ করায় সজিব উল্টো আমাকেও মারধর শুরু করে। সজিব এর আগেও কয়েক বার আমাদের উপর হামলা করেছে।

বিজ্ঞাপন

পরে আহত শিউলি আক্তারকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এ দিকে শিউলি আক্তারের মা নুরজাহান বেগম বাদী হয়ে সন্ধ্যায় চারজনকে বিবাদী করে  হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। হাজীগঞ্জ থানা অফিসার ইন-চার্জ হারুনুর রশীদ পপুলার বিডি নিউজকে জানান, ‘এই বিষয়ে অভিযোগ পেয়েছি।হাজীগঞ্জ থানায় জিডি নং ৭২৬। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা